বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৫ জানুয়ারী ২০ ২৪
৪:৫৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ২৩তম মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

কোম্পানীগঞ্জে মরহুম ফারুক আহমদ ২৩তম স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা গত ১৭ নভেম্বর পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।

এতে কোম্পানীগঞ্জ উপজেলার পনেরটি মাধ্যমিক, নিম্ন-মাধ্যমিক ও সমমানের সপ্তম শ্রেণির ১২১ জন ছাত্রছাত্রী এবং বায়ান্নটি প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলের চতুর্থ শ্রেণির ২১৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এর মধ্যে সপ্তম শ্রেণিতে হাজী সোনা মিয়া একাডেমির মো.মিজানুর রহমান মিজান (১৭০৭৭), কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সোহাগ আহমদ জয় (১৭০৫৬), ময়না রানী বৈষ্ণব মীম (২৭০৬১ ), ফুলকুঁড়ি আইডিয়েল স্কুলের সুমাইয়া আক্তার (২৭১০৯ ) ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।

এছাড়া ১৭০৫৭, ১৭০৯৬, ১৭০২২, ১৭০৫০, ১৭১০৪, ১৭০৯২, ১৭০০৮, ১৭০০১, ২৭০৯৯, ২৭০৬৮, ২৭০৬২, ২৭০৫৫, ২৭০৮৪, ২৭০২৮, ২৭০১৫, ২৭০৭৬ ও ২৭০৪২ রোল নম্বরধারীরা সাধারণ গ্রেডে বৃত্তি পায়।

চতুর্থ শ্রেণিতে মর্নিং বাড প্রি-ক্যাডেট একাডেমির মিলাদ আহমদ (১৪১০৩), মিনহাজুল ইসলাম তামিম (১৪১০৪ ), ভাটরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো.মুনতাসির আহমদ (১৪১৪২), গ্রীণ বার্ড একাডেমির মুসা কলিম উল্ল্যাহ (১৪১০৯), ভোলাগঞ্জ কিন্ডারগার্টেন স্কুলের দেব প্রভা রানী সরকার (২৪১১৭), মর্নিং বাড প্রি-ক্যাডেট একাডেমির নাহিদা জান্নাত ফেরদৌসি (২৪১০৫), কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের নূহা জান্নাত (২৪০০৪), তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রওনক জান্নাত জারা (২৪০২৩) ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তি পায়।

এছাড়া ১৪০৪৬, ১৪১১৫, ১৪০৩৯, ১৪০৩৫, ১৪০৬৯, ১৪০৮০, ১৪০০১, ১৪০২৭, ১৪০২১, ১৪০৬৫, ১৪১৪৭, ১৪১৩৮, ১৪১৫৪, ১৪১৯৯, ১৪০৫১, ১৪০৯২, ২৪০৭৩, ২৪০৯৬, ২৪১১৯, ২৪১৬৮, ২৪১৮০, ২৪০৬০, ২৪০১৭, ২৪০০৫, ২৪১০৮, ২৪১১৩, ২৪১৫৮, ২৪০৩১, ২৪০৯৪, ২৪০৪২, ২৪১৫৩ ও ২৪১৮২ রোল নম্বরধারীরা সাধারণ গ্রেডে বৃত্তি পায়। বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ