শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২০ অক্টোবর ২০ ২২
১:২৫ পূর্বাহ্ণ

অধ্যক্ষ আওলাদ হোসেন স্বরণে জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডলইস্টের দোয়া মাহফিল

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন স্বরণে জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডলইস্টের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার রাতে জালালপুর ইউনিয়ন অফিসের হলরুমে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন। হযরত শারফিন শাহ রহ. একাডেমির প্রধান শিক্ষক তারেকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ শহীদ পংকি, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই মাসুক, বদরুল ইসলাম জয়দু, জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, স্টার ইলেকট্রিসিয়ান এসোসিয়েশন এর সভাপতি এনামুল কবির, সাংবাদিক খালেদ আহমদ, ইউপি সদস্য ফজির আলী ও এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ শাহিন।

বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ ও কামরুল ইসলাম, জালালপুর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান অপু প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন জালালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ