৪:৩৬ অপরাহ্ণ
বৃহত্তর কলাবাগান ব্লাড সোসাইটি উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
দক্ষিণ সুরমা উপজেলা সিলাম ইউনিয়নের বৃহত্তর কলাবাগান ব্লাড সোসাইটি উদ্যোগে (১১) নভেম্বর সোমবার দুপুরের নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বর্ডির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, সিলেট ব্লু-ওয়াটার মার্কেট'র বিশিষ্ট ব্যবসায়ী মো. জাবের হোসেন। এসময় উপস্থিত ছিলেন কলাবাগান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জুবের আহমদসহ এলাকার মুরুব্বিগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও বৃহত্তর কলাবাগান ব্লাড সোসাইটি সকল সদস্য বৃন্দ।
ব্লাড গ্রুপিংয়ের সদস্যরা জানান, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন থেকে মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে খুশি হয়েছে. ইনশাআল্লাহ আমাদের ব্লাড সোসাইটির কার্যক্রম চলমান থাকবে. আল্লাহর রহমত, আমাদের প্রচেষ্ঠা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা আশা করি আপনারা আমাদের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দিবেন এবং আমাদের পথচলা বেগবান করবেন ইনশাআল্লাহ।