৫:৫২ অপরাহ্ণ
প্রবাসীরা হাসিমুখে তাদের সর্বোচ্চটুকু দিয়ে যাচ্ছে পরিবার ও দেশকে ,মেয়র ইকরামুল হক টিটু
দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স । দেশের প্রতি টান ও ভালোবাসা সবারই থাকে । কিন্তু প্রবাসীরা সেই টান-ভালোবাসা, পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে পাড়ি দেন বিদেশে ।
একটু ভালো উপার্জনের আশায় তারা বছরের পর বছর বিদেশে পড়ে থাকেন । তাদের উপার্জনের ওপর নির্ভর করে দেশে থাকা পরিবারের ভরণপোষণ। শুধু তাই নয়, আমাদের আকাশচুম্বী চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে । তারা সাধ্যমতো হাসিমুখে তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে ,গতকাল পবিত্র মক্কায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এসব কথা বলেছেন ।
পবিত্র মক্কায় সৌদি আরব প্রবাসী বৃহত্তর ময়মনসিংহ আওয়ামী পরিবারের পক্ষ থেকে মেয়র মো. ইকরামুল হক টিটুকে মক্কা ক্লক টাওয়ারের হল রুমে এক সংবর্ধণা দেওয়া হয় ।
সংগঠনের সভাপতি ও মক্কা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নবীন খানের সভাপতিত্বে ও সংগঠনের সধারণ সম্পাদক মোঃ সাঈদ খোকনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু । সভায় বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন খান, গোলাম মতুর্জা সুমন, সোঃ সোহাগ সহ আরো অনেকেই