১১:০ ৮ অপরাহ্ণ
বহিবিশ্বে আমাদের সিলেটের মরমি সাধকদের বাউল গান প্রসিদ্ধ: এডভোকেট মিছবাহ
বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ'র সংর্বধনা অনুষ্ঠান
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সিলেট সাংস্কৃতিক যোগাযোগ ক্ষেত্রে এখনও পিছেয়ে রয়েছে। আওয়ামীলীগের সরকারে উন্নয়নে প্রবাসী অবদান অনস্বীকার্য। বহিবিশ্বে আমাদের সিলেটের মরমি সাধকদের গানসহ বাউল গান প্রসিদ্ধ। বর্তমান সরকার বাউলদের কল্যাণে আন্তরিক। তিনি আরও বলেন সাংস্কৃতিক অঙনকে এগিয়ে নিতে হলে অপসৃস্কতিক দূর করতে হবে এবং বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগ এই অপসংস্কৃতির বিরুদ্ধে দীর্ঘদিন যাবদ সংগ্রাম করে যাচ্ছে যা সংগীত অনুরাগীদের কাছে প্রসংশিত হয়েছে। আমি আসা করব সকল প্রতিকুলতাকে উপেক্ষা করে বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগ তাদের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগ আজ একজন গুনী গীতিকবিকে সংবর্ধনা দিয়ে শুধু উনাকে সম্মানিত করেনি তারা নিজেরাই সম্মানিত হয়েছে।
বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের উদ্যোগে (১২ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধায় নগরী তালতলাস্থ সংগটনের অস্থায়ী কাযার্লয়ে যুক্তরাজ্য প্রবাসী স্বনামধন্য গীতিকার ফেরদৌস মিয়া'র যুক্তরাজ্য গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা এবং গরীব শিল্পীদেরকে শীত উপহার হিসাবে কম্বল বিতরণ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল সূয লাল দাশের পরিচালনায়। সংর্বধিত অতিথি’র বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ফেরদৌস মিয়া।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি পরিষদের সহসভাপতি নূরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সংগীত পৃষ্ঠপোষক মিডিয়া ব্যক্তিত্ব নূরুল ইসলাম, কবি আলা উদ্দিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাউল লাল মিয়া, বাউল মিনারা বেগম, বাউল নুনু গাজী, বাউল শপিক উদ্দিন, ওসমানীনগর উপজেলা জাতীয়পাটির সাংগঠনিক সম্পাদক লূতফুর রহমান, বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জিএস বসর, প্রচার সম্পাদক গীতিকার তছির আলী, এডমিন শিবলু পাগলা, শাহাবুল আহমদ, শিপলু মিয়া, শিল্পী বিথী রাণী নাথ, সাইদুল রহমান সানি প্রমুখ আলোচনা সভা শেষে শিল্পীদের মধ্যে মাক্স ও শীত উপহার বিতরণ করা হয়।