বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২ অক্টোবর ২০ ২৩
২:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের দু'জন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) মোঃ সহিদ উল্লাহ ও বিনয় ভূষণ রায় এর অবসর উত্তর ছুটিতে গমন উপলক্ষে ১ অক্টোবর ২০২৩ এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিজিএম (ক্যাশ) আশরাফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ ও মোঃ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ, মোঃ আব্দুল হাফিজ, যুগ্ম পরিচালক মোঃ ওয়ারিছ উদ্দিন, সুব্রত তালুকদার, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ আব্দুল হাদী, মোহাম্মদ আলী আকতার, উপব্যবস্থাপক রান্টু চন্দ্র দাস, মোঃ আজিজুর রহমান ও মোঃ আলীনুর রহমান।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি সহিদ উল্লাহ'র‌ সহধর্মিণী ও বিদায়ী অতিথি বিনয় ভূষণ রায়'র মেয়ে ডাক্তার পল্লবী রায় তৃণা বক্তব্য রাখেন। মানপত্র পাঠ করেন মলয় কান্তি পাল ও সৈয়দা তাসমিয়া জাহান। বিদায়ী অতিথি মোঃ সহিদ উল্লাহ বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক নিবাস কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। বিদায়ী অতিথি বিনয় ভূষণ রায় বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক ক্লাব ও অফিসার্স এসোসিয়েশন সভাপতির দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক জনাব সাইফুল ইসলাম বিদায়ী অতিথিদের ভূয়সি প্রশংসা করে বলেন অফিসের কাজের পাশাপাশি সহকর্মীদের প্রতি তাঁদের নানান সহযোগিতার মনোভাব তাদেরকে স্মরণীয় করে রাখবে। বিদায়ী অতিথির বক্তব্যে মোঃ সহিদ উল্লাহ সুন্দর বিদায় অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বিদায়ী অতিথি বিনয় ভূষণ রায় বলেন দীর্ঘ কর্মময় জীবনে সহকর্মীদের ভালোবাসা কখনও ভুলতে পারবো না। তিনি বলেন অবসরে চলে গেলেও সময়ে অসময়ে প্রিয় প্রতিষ্ঠানে আসবো। সহকর্মীদের সহায়তা করতে পারলে নিজেকে ধন্য মনে করব। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপক জুয়েল কুমার সাহা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ