১২:১৬ পূর্বাহ্ণ
হত্যাকারীদের আন্তর্জাতিক বিচারের দাবি
ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে ড. ইউনুসের সফর উপলক্ষে মান'বব'ন্ধন
লন্ডন, ১১ জুন ২০২৫ — আন্তর্জাতিক শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
‘ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল’, ‘স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস’ সহ যুক্তরাজ্যভিত্তিক একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা জুলাই ২০২৪-এ সংঘটিত হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অতিসত্বর সম্পন্ন করার দাবি জানান।
স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস-এর সহ-সভাপতি বেলাল খান বলেন, “বর্তমান ইউনুস সরকারের ওপর জনগণের আস্থা নেই।
এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। অথচ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আজও হাজার হাজার মামলা ঝুলছে।
আমরা চাই, দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।” উক্ত কর্মসূচিতে লন্ডনে অবস্থানরত বিভিন্ন পেশাজীবী, মানবাধিকারকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।