৪:২০ অপরাহ্ণ
ইফার বোর্ড অব গভর্নর ডঃ কাফিলুদ্দিনকে সম্মাননা প্রদান
ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় আহবায়ক কমিটির পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব গভর্নর ড.আল্লামা মুফতি মোহাম্মদ কাফিলুদ্দিন সরকার সালেহীকে সিলেট বিয়ানীবাজার পি.এইচ.জি সরকারি হাইস্কুল মাঠে ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন ও শামছুল উলামা আল্লামা ফুলতলী (রহ) স্মরণে মাহফিলে শুভাগমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মাননা স্মারক প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসাইন, যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন, বিভাগীয় কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হাকিম, যুগ্ম আহবায়ক ও বিয়ানীবাজার উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম, সিলেট বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য মাওলানা আব্দুল মুহিত, মাওলানা মোঃ লুৎফুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকবৃন্দ সহ হাজার হাজার স্রোতা ও জনসাধারণ মাহফিলে উপস্থিত ছিলেন ।