১২:৩৭ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে এফআইভিডিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: স্টার্ট ফান্ড বাংলাদেশ এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন এর কারিগরী সহায়তায় নর্থ ইর্স্টান ফ্লাড রেসপন্স প্রজেক্ট-২০২০ এর আওতায় এবং এফআইভিডিবি (FIVDB) এর সার্বিক ব্যবস্থাপনায় ০৬ আগস্ট বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ও ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে পৃথক পৃথক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৮০টি পরিবারের মধ্যে নগদ তিন হাজার (৩০০০/-) টাকা, ১০টি সাবান, ৫০টি মাস্ক, ১টি ঢাকনা ও ট্যাপ যুক্ত বালতি, ১ সেট লিফলেট, ৮ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ১টি প্লাস্টিক মগ এবং ৫ প্যাকেট ২০০ মিলি. ডিটারজেন্ট পাউডার প্রতি পরিবারকে প্রদান করা হয়েছে।
উক্ত বিতরণে বিভিন্ন অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যগণ অংশ নেন। ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকাল ১০ ঘটিকার সময় এবং ১২ ঘটিকার সময় ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নগদ টাকা ও উপকরণ বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।
ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল মিয়া, সেভ দ্য চিলড্রেন এর ক্লাইমেট রেজিলিয়েন্স এন্ড কেপাসিটি বিল্ডিং সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ রায়, এফআইভিডিবির সিনিয়র কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী বাবলু, সূচনা প্রকল্পের আইপিপিসি মো: ফাহিম সারওয়াত, নর্থ ইর্স্টান ফ্লাড রেসপন্স প্রকল্পের ম্যানেজার মো: তৈয়ব আলী। আরও উপস্থিত ছিলেন সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো: জালাল উদ্দিন, নিউট্রিশন অফিসার মো: হানজালা রহমান, জিসিডিও মো: সাজিদ মিয়া, মনিটরিং অফিসার সাব্বির আহম্মদ, ইউনিয়ন কো- অর্ডিনেটর মুরাদ আল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য, এফএফ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য বৃন্দ।