শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ অক্টোবর ২০ ২০
১০ :০ ৯ পূর্বাহ্ণ

নিহত রায়হানের বাসায় জেলা ব্যবসায়ী নেতৃবৃন্দরা

সিলেটে পুলিশী নির্যাতনে নিহত যুবক রায়হানের শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দিতে ছুটে যান সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় নগরীর আখালিয়া নেহারী পাড়াস্থ বাসায় গিয়ে রায়হানের পরিবারের সঙ্গে কথা বলেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

সেখানে রায়হানের শোকাহত মা সালমা বেগম, চাচা হাবিবুল্লাসহ স্থানীয়দের সাথে কথা বলেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা। 

এসময় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠতা সভাপতি শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান বলেন, কতিপয় উচ্চবিলাসী ও দুস্কৃতিকারী পুলিশ সদস্যদের উপর সাধারণ জনগনের নিরাপত্তা আশা করা যায়না। তারা বলেন, টাকার জন্য হন্য হয়ে ঘুরছে, কোন কিছুকে তারা তোয়াক্কা করছে না তারা। কেবল সাময়িক বরখাস্ত বা প্রত্যাহার করলে চলবে না তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এবং আগামী ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় রায়হান হত্যার প্রতিবাদে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কর্তৃক আয়োজিত মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার আহবানও জানানিয়ে বলেন আমার রায়হান হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ব্যবাসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলোক মিয়া, সোহেল আহমদ সাহেল, অর্থ সম্পাদক মোহাম্মদ কয়ছর আলী, ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান লিলু, যুক্তরাজ্য বাঙালি কমিউনিটি নেতা শেখ মনসুর।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ