৮:০ ৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে প্রবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারী জনকল্যান পরিষদের ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার পাড়ুয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজের আইসিটি হলরুমে সংগঠনের নব-গঠিত কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১নং পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারী জনকল্যান পরিষদের ২০২৩-২৪ সনের নব-গঠিততে পাড়ুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী হাজী আব্দুল লতিফকে সভাপতি, পাড়ুয়া গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবু জাফর দোলনকে সহ-সভাপতি, ঢোলাখাল গ্রামের ইতালি প্রবাসী দবির ওয়াহিদকে সাধারণ সম্পাদক ও বটেরতল গ্রামের দুবাই প্রবাসী লিয়াকত আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৩২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন অতিথিরা।
এর আগে প্রথম অধিবেশনে পশ্চিম ইসলামপুর প্রবাসী আলোর দিশারী জনকল্যান পরিষদের ২০২৩-২৪ সালের কমিটি ঘোষণা ও আলোচনা সভায় সাবেক মেম্বার আব্দুল জলিলের সভাপতিত্বে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট মো: রফিকুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লাল মিয়া, সিলেট জেলা আইনজীবী সমিতির এডভোকেট কামাল হোসেন, সমাজ সেবক ও রাজনীতিবিদ শওকত আলী বাবুল, রাজনীতিবীদ ইকবাল হোসেন , আফজল হোসেন বতুল্লাহ, মশ্রব আলী, কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, পাড়ুয়া মাঝপাড়া জামেমসজিদের ইমাম জামাল উদ্দিন, পাড়ুয়া বদিকোনা জামেমসজিদের ইমাম শফিকুল হক, সাংবাদিক কবির আহমদ, দেশে বসবাসরত বাস্তবায়ন কমিটির আহবায়ক নিজাম উদ্দিন, জামাল আহমদ, মেম্বার লিটন আহমদ, এমএইচ শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের হয়রানি মুক্ত ভাবে স্বদেশে আগমণ ও বিশেষ সম্মান ও বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, চুক্তি ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করে সুন্দর ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাদের রক্তঝরা পরিশ্রমে অর্থনীতির চাকা ঘুরছে, সেই রেমিট্যান্স যোদ্ধাদের বিদেশে যেতে কিংবা বিদেশ থেকে দেশে আসার সময় বিমানবন্ধরসহ বিভিন ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়। এটা কোনোভাবেই কাম্য নয়।