২:৫৭ অপরাহ্ণ
তথ্যমন্ত্রীর কাছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন প্রকাশিত লেন্স প্রদান
তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের হাতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি ২০১৯-২০২০ প্রকাশিত ৬ষ্ট “লেন্স” তুলে দেন সংগঠনের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। এসময় সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদের হাতে লেন্স ম্যাগাজিন তুলে দেওয়া হয়।
২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের হাতে এই লেন্স ম্যাগাজিন তুলে দেন।
লেন্স ম্যাগাজিন প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি মামুন হাসান, সিনিয়র সহ সভাপতি মো. দুলাল হোসেন, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সহ সভাপতি শাহ মো. কয়েস আহমদ, সাধারণ সম্পাদক শংকর দাস, উপদেষ্টা সদস্য আফতাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম, সদস্য বিলকিস আক্তার সুমি, আনিস রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।