২:৪৬ অপরাহ্ণ
সিলেটে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে দোয়া মাহফিল
সমকাল সিলেট ব্যুরো স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলীর পিতা আব্দুস শুকুর ও সুহৃদ সমাবেশ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আসমা আক্তার মনির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেটের সুহৃদরা। শনিবার বিকালে সমকাল সিলেট ব্যুরোতে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুফতি সাদিকুর রহমান ইয়ামনী। এ সময় উপস্থিত ছিলেন, সমকাল ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, সুহৃদ সভাপতি সুব্রত বসু, সাধারণ সম্পাদক সজিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুচরিতা ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক তন্বী দাস, অর্থ সম্পাদক উৎপল দাশ, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পাঠচক্র সম্পাদক তমালিকা দত্ত, কার্যনির্বাহী স্বর্ণা রাণী চন্দ, সুহৃদ স্বাগতা ভট্টাচার্য চম্পা, শিল্পী বণিক, কাজল দাস, শশী বণিক, জয়দীপ চক্রবর্তী, সাকিব প্রমুখ।
প্রসঙ্গত, ফটো সাংবাদিক ইউসুফ আলীর পিতা আব্দুস শুকুরের পায়ে সম্প্রতি অস্ত্রোপচার করা হয়েছে। তিনি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সুহৃদ সমাবেশ সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আসমা আক্তার মনি অসুস্থ্য হয়ে ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।