১১:২১ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন আব্দুল মতিন মোল্ল্যা
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আব্দুল মতিন মোল্যা অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট -১ এর ১০ জুলাই ২০২৩ এর কর্মচারী নির্দেশ নম্বর ২৭২/২০২৩ এর আদেশে মতিঝিল অফিসে কর্মরত যুগ্মপরিচালক মোঃ আব্দুল মতিন মোল্ল্যা কে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে ব্যাংক পরিদর্শন বিভাগ-৮ এ বহাল করা হয়েছে।
একই আদেশে তাঁকেসহ মোট ৬ জনকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়। মোঃ আব্দুল মতিন মোল্ল্যা ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে যোগদানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে চাকুরী শুরু করেন। ১৯৯৪ সালে তিনি মতিঝিল অফিসে বদলী হন।
দীর্ঘ কর্মময় জীবনে তিনি সিলেট ও মতিঝিল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা বিভাগে সুনামের সাথে কাজ করেন। তাঁর পৈত্রিক নিবাস নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া গ্রামে। তাঁর পিতা মৃত আলী মোহাম্মদ মোল্যা ও মাতা মৃত জাহিরুন নেছা।
স্ত্রী নাজমা শিমুল পাশা গৃহিণী, একমাত্র কন্যা তামান্না আক্তার ও বড় ছেলে সন্তান তানজিম আহমেদ মোল্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ছোট ছেলে তামিম আহমেদ মোল্যা আইডিয়াল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণিতে অধ্যয়নরত। বাংলাদেশ ব্যাংকে চাকুরীর পাশাপাশি মোঃ আব্দুল মতিন মোল্ল্যা বাংলাদেশ ব্যাংক হলুদ দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (মতিঝিল অফিস), প্রাক্তন ডিরেক্টর, ঢাকা কোঅপারেটিভ, প্রাক্তন কোষাধ্যক্ষ, অফিসার্স এসোসিয়েশন, ঢাকা, নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের কার্যকরী সদস্য, ঢাকাস্থ আড়াইহাজার চাকরিজীবী সমবায় সমিতি লিমিটেডের তিনবারের নির্বাচিত ডিরেক্টর এবং আড়াইহাজার ক্লাব লিমিটেডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।