১০ :২০ অপরাহ্ণ
রোটারি ক্লাব অব সিলেট সিটি'র ইফতার মাহফিল
রোটারি ক্লাব অব সিলেট সিটি'র উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব সিলেট সিটি'র প্রেসিডেন্ট রোটারিয়ান এস এ শফির সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান মাসুক আহমদের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সাবেক গভর্নর অধ্যক্ষ এম আতাউর রহমান পীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারী সুন্দর সমাজ বিনির্মানে কাজ করে। বিশ্বে পোলিও নির্মূল থেকে শুরু করে সব ধরনের মানবিক কার্যক্রমে রোটারীয়ানদের গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল, আছে এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে।
তিনি সকল রোটারিয়ানদের নিজ নিজ অবস্থান থেকে মানবিক কাজে আরো অগ্রসর হওয়ার আহবান জানান।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সিলেট সিটির পিপি রোটাঃ আমিনুল ইসলাম, পিপি রোটাঃ একেএম কামারুজ্জামান মাসুম, পিপি রোটাঃ নুরুর রহমান, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল হাফিজ।
মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম সারওয়ার বেলাল, এইচ এম শহীদুল ইসলাম, সংগঠক মিনহাজুল হক মিহাদ, রিদওয়ানুল হক রিয়াদ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মাসুক আহমদ।