শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ মার্চ ২০ ২৩
৯:৩৩ অপরাহ্ণ

আল-রাইয়ান হাসপাতালের বার্ষিক সাধারন সভা

সিলেটের স্বনামধন্য স্বাস্হ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আল-রাইয়ান হাসপাতালের বার্ষিক সাধারন সভা ১0 ই মার্চ রোজ শুক্রবার রেইনবো চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্টানের চেয়ারম্যান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ জনাব ডাঃ হোসাইন আহমদ। সভা পরিচালনা করেন প্রতিষ্টানের ব্যবস্হাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নজরুল হোসেন।

উক্ত সাধারণ সভায় উপস্থিত হাসপাতালের সম্মানিত সকল পরিচালকগণ আলোচনায় অংশগ্রহণ করেন। পরিচালকগণ হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতালের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। সভায় বর্তমান চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডাঃ হোসাইন আহমদ কে সর্বসম্মতিক্রমে আবারো হাসপাতালের চেয়ারম্যান পুনঃনির্বাচিত করা হয়।

এছাড়া ইঞ্জিনিয়ার নজরুল হোসেনকে ব্যবস্থাপনা পরিচালক এবং খলিলুর রহমান চৌধুরী সুজনকে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হচ্ছেন হাজী আলমগীর হোসেন, মাশরাফ আহমদ মাসুক, অ্যাডভোকেট কঙ্কন কুমার রায়, এবং ডা: সুফিয়ান বিন রহমান।

সভায় সকল পরিচালক উনাদের বক্তব্যে হাসপাতালের উন্নতি এবং অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে হাসপাতালের চেয়ারম্যান এবং এমডি সহ পূর্ণাঙ্গ কমিটির ভূয়সি প্রশংসা করেন এবং সকলেই আশা প্রকাশ করেন বর্তমান কমিটির নেতৃত্বে হাসপাতাল ভবিষ্যতে আরো উন্নতি করবে।

হাসপাতালের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে সম্মানিত সকল পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে হাসপাতালের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

পরিশেষে সভাপতি ডা. হোসাইন আহমদ হাসপাতালের সকল পরিচালকদের জন্য ডেভিডেন্ট ঘোষণা করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন। পবিত্র জুমার নামাজ শেষে সকল পরিচালক বৃন্দ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ