বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
১৪ ফেব্রুয়ারী ২০ ২৪
২:৪৬ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং এসোসিয়েশন অফ ওয়ার্কারস ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট-এওয়ার্ডের বাস্তবায়নে বিনামূল্যে তিন মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরুমে প্রকল্পের অধীনস্থ ২২জন উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দ।

ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলীর সভাপতিত্বে ও এওয়ার্ডের প্রোগ্রাম কো-অ‌র্ডিনেটর ফারুক আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, মেম্বার লিটন আহমদ, মেহেদী হাসান ডালিম, জামাল হোসেন, এওয়ার্ডের পাড়ুয়া ইউনিট ম্যানেজার নজরুল ইসলাম, একাউন্টেড কামরুল ইসলাম প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ