১:৪৭ পূর্বাহ্ণ
মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীর ইন্তেকালে কমলগঞ্জ দরগাহ্ শরীফের শোক প্রকাশ
আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন, আশিকে রাসুল, সকলে সুপরিচিত বক্তা হযরত আলহাজ্ব মাওলানা হাফিজ তোফাজ্জল হোসেন ভৈরবী রবের ডাকে এই দুনিয়া থেকে চলে গেলেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছন কমলগঞ্জের হযরত শাহ আজম রহঃ দরগাহ্ শরীফের পীর ছাহেব, উস্তাদুল উলামা শায়েখ হযরত মাওলানা মোশাররফ আলী তিনি এক শোক বার্তায় বলেন মাওলানা হাফেজ তোফাজ্জল হোসেন ছিলেন সরল স্বভাবের, নিরহংকারী ছিলেন। তাঁর মাঝে ছিল নবীজির এশক ও মহব্বত। ওলি আউলিয়ার গনকে ও তিনি খুবই ভালবাসতে। রাসুল সাঃ ও অলি আউলিয়াগনের শানে তাঁর নিজে গাওয়া অনেক গজল নিজে কথা সুর দিয়ে গাইছেন। আজ তাঁর গজলের আওয়াজ শোনা যায়।তিনি আজ আমাদের কাছ থেকে চলে গলেন। উল্ল্যেখ যে, তিনি কমলগঞ্জ হযরত শাহ আজম রহঃ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে ২০১০ সালে হযরত শাহ আজম রহঃ দরগাহ মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী মহাসম্মেলন যোগ দেন। তখন তাঁর ওয়াজ শোনার জন্য হাজার হাজার মুসল্লি সমবেত হয়েছিল। তিনি সুদূর ভৈরব থেকে জয়ন্তিকা ট্রিইনে ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে নামেন তখন তাঁর গায়ে পান্জাবী ও লুঙ্গী ছিল এতে অনুমান করা যায় তাঁর সরল জীবন যাপন ছিল।সর্বোপরি তিনি রাসুল ও ওলি প্রেমিক একজন বক্তা ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের উচ্চু মাকাম দান করেনও পরিবারের সকলকে সবর করার তাওফিক দান করেন।