জাতীয় ডেস্ক
৯:২১ অপরাহ্ণ
যুক্তরাজ্য থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন
কোভিড ১৯-এর নতুন ধরন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যজুড়ে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। এ কারণে ওই দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুশাসন দেয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
সভাশেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে।
ঢাকার দিয়াবাড়ী ও হজক্যাম্পে কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে। তবে হোটেলে কোয়ারেন্টিনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই খরচ বহন করতে হবে বলে জানান তিনি।
লন্ডন থেকে বাংলাদেশে এলে কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরনের দেখা মিললেও দেশটির সঙ্গে বাংলাদেশে এখনও বিমান যোগাযোগ বন্ধ করেনি।
উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও বাংলাদেশ এখনও যোগাযোগ বন্ধ করেনি। এমতাবস্থায় দুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ব্রিটেন থেকে এলে সাত দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সবশেষ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা এলো সরকারের পক্ষ থেকে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
নগরীর ১৮ নং ওয়ার্ডে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন
নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর
লক্ষ্যমাত্রা ২২ হাজার টনের বেশি: সিলেটে বোরো ধান…
রংপুর বিভাগীয় সমিতি সিলেট’র সাধারণ সভা ও কমিটি…
সিলেট কোর্ট পয়েন্টে দোকান মালিক সমিতি সিলেট জেলার…
ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃ'.ত্যু বার্ষিকীতে (বিপিজেএ) সিলেটের…
সিলেট প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভা
মোটরসাইকেলে এসে গ'লা্য় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিন'তাই
ব'জ্রপা'তের সময় মৃ'.ত্যু ঝুঁ'কি কমাতে ছাতকে লাফার্জহোলসিমের মাস…
সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির
সিলেটে সড়কে প্রাণ হারা'নো মর'দেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ