৯:১৪ অপরাহ্ণ
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার নর্থইষ্ট ইউনিভাসিটিতে বৃক্ষরোপণ
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থা রেজিঃ সিল-০০২৮/২০১৮ এর উদ্যোগে সামাজিক বনায়ন, বৃক্ষের চারা বিতরণ ও উদ্বুদ্ধকরণে অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে নর্থ ইষ্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে গত ১৪ নভেম্বর শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সভাপতি, উদ্যোক্তা ও যুব সংগঠক আশফাক উদ্দীন আহমদের সভাপতিত্বে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইষ্ট ইউনিভাসিটির পরিচালক ও আল বারাকা পাওয়ার প্লান্টের এম.ডি মঞ্জুর শাফী চৌধুরী এলিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা মোফাজ্জেল হোসেন, তারা মিয়া, সমাজ সেবক হানিফ আহমদ খান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোয়েব আহমদ লকুছ, নতুন কুড়ি কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক অরুণ কুমার দে, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ, ১নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মুহিন আহমদ, ময়নুর রহমান, যুবনেতা মোঃ আনা মিয়া, মোঃ জুবের আহমদ, নর্থইষ্ট ইউনিভার্সিটির সুপার ভাইজার মোঃ সুরুজ আলী, সাব্বিার আহমদ রাজু, ছালেহা বেগম, মুন্নি বেগম, আব্দুর রাজ্জাক, এনাম কাঞ্চন, সুফিয়ান জালালী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর শাফী চৌধুরী এলিম বলেন, যুব সংগঠক আশফাক উদ্দীন আহমদ এর প্রচেষ্টায় অত্র অঞ্চলে বৃক্ষরোপন সহ সামাজিক অগ্রযাত্রা শুরু হয়েছে। তার সকল সামাজিক কর্মকান্ডে সবাই সহযোগিতা করার আহবান জানান।