বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৭ মার্চ ২০ ২১
৭:৫৯ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের আলোচনা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টায় ক্লাব প্রাঙ্গণে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট আবু বকর হিরনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল আলম।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের অর্থ ও পরিকল্পনা বিভাগের সদস্য দেলোয়ার জাহান চৌধুরী (আপেল), ব্যবস্থাপনা বিভাগের সদস্য এনায়েত আহমদ, উন্নয়ন ও আবাসিক বিভাগের সদস্য নেহাল মোহাম্মদ হাসনাইন, ক্রীড়া বিভাগের সদস্য ফজলে এলাহী চৌধুরী, সাংস্কৃতিক বিভাগের সদস্য মোহাম্মদ আলতাফ, আপ্যায়ন বিভাগের সদস্য মো. আখলাকুর রহমান চৌধুরী, ক্লাবের সদস্য ও সাবেক সাংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। গীতা নৃত্যনাট্য পরিবেশনায় নৃত্যশৈলী রচনা করেন তুষার কর, পরিচালনা নিলাঞ্জনা জুঁই সহ ক্লাব সদস্যের পরিবারের সদস্যবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ