৭:১৪ অপরাহ্ণ
যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজা’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা
যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছেন লন্ডন বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ । সোমবার রাত ৮ টায় লন্ডনস্থ ক্যানর স্টেটে একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ফয়ছল আহমদ, লন্ডন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা শামীম আহমদ, আমিনুল ইসলাম, আল-মামুন, সৈয়দ আনছার আলী সহ প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাই বিএনপি নেতা আবেদ রাজা’র বাংলাদেশ যাত্রা নিরাপদ ও সফলের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগ পর মাতৃভূমি বাংলাদেশে পা রাখতে চলেছেন লন্ডন বিএনপি নেতা আবেদ রাজা । দেশে এসে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করবেন।
আবেদ রাজা আওয়ামী সরকারের নিপীড়ন ও দমননীতির কারণে মায়ের মৃত্যু এবং বড় ভাইয়ের জানাজায় উপস্থিত থাকার সুযোগ পাননি। তবে দেশের জনগণের প্রতি তার দায়িত্ব এবং ভালোবাসা কখনোই কমেনি। এবার তিনি দেশে ফিরে বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবেন ।-বিজ্ঞপ্তি