বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৭ ডিসেম্বর ২০ ২৩
৫:৫৬ অপরাহ্ণ

হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া মডেল মাদরাসায় বিজয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া মডেল মাদরাসায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার দুপুরে মাদরাসা হলরুমে আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিবিদইল জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী হাজী মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসাইন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লালা বাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি, জেএ ফাউন্ডেশনের (ইউকে) সভাপতি সুরত আলী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ কামারুজ্জামান, মাদরাসা পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ইন্জিনিয়ার সুরমান আলী, ডাঃ গিয়াস উদ্দিন, অভিভাবক সদস্য টেনু মিয়া, আত্তর আলী লাল মিয়া, আলী হোসেন।

আলোচনা সভা ও ফলাফল প্রকাশনা অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ