১২:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন মসজিদ কমিটির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন মসজিদ কমিটির উদ্যোগে ৩১ জুলাই ২০২৩ কর্মকর্তা কর্মচারী ও তাদের পোষ্যদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।
ক্বেরাত , আযান ও হামদ নাত বিষয়ে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তালতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিব আহমদ শিহাব, বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদের ইমাম হাফেজ মাওলানা খালেদ জুবায়ের।
দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মোঃ বদরুদ্দোহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক রূপ রতন পাইন, একেএম এহসান ও মোঃ আমিনুল ইসলাম। যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার ও উপ-পরিচালক মোঃ দেলোয়ার হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারি গোলজার আহমদ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।