শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১০ নভেম্বর ২০ ২২
১১:০ ৩ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে শ্রী শ্রী কৃষ্ণের ১৮০তম মহারাসলীলা উৎসব অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের ১৮০তম মহারাসলীলা। গতকাল বুধবার উপজেলার মাঝেরগাঁও শ্রী শ্রী জগন্নাথ জিউর প্রাঙ্গণে উদযাপিত হয় এ অনুষ্ঠান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

কোম্পানীগঞ্জ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণধন সিংহের সভাপতিত্বে ও মণিরাজ সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আজমল আলী, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল বিশ্বাস, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, ছাতক মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি নিশিকান্ত সিংহ।

উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাধারণ সম্পাদক কাজল সিংহ, ব্যবসায়ী আব্দুল আজিজ, বিজন সরকার, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, মাঝেরগাঁও মন্দির কমিটির সভাপতি সুরেন সিংহ, সাধারণ সম্পাদক নন্দ কুমার সিংহ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ