রবিবার, মে ৩১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৭ নভেম্বর ২০ ২২
১:০ ৩ পূর্বাহ্ণ

আমেরিকার নিউজার্সিতে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীর বুখারী শরীফের দারস প্রদান

আমেরিকার নিউজার্সিতে হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর আগমন উপলক্ষে নিউজার্সির মসজিদ আল-ফেরদৌস প্যাটারসন ও আনজুমানে আল ইসলাহ নিউজার্সি ষ্টেইটের উদ্যোগে যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল গতকাল (০৫ নভেম্বর শনিবার), মসজিদ আল-ফেরদৌস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুখারী শরীফের দারস ও তা’লীম-তরবিয়ত পেশ করেন- হাজার হাজার এতিম-অনাথের আশ্রয়স্থল, উস্তাযুল উলামা-ফুকাহা ওয়াল মুহাদ্দিসীন, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীসহ আমেরিকার বিভিন্ন স্টেইটের আনজুমানে আল ইসলাহ নেতৃবৃন্দ ও ফুলতলী ছাহেব কিবলাহর মুরিদিন-মুহিব্বীন উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ