শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ অক্টোবর ২০ ২০
৫:৩৮ অপরাহ্ণ

দেশব্যাপী ধর্ষণ সহিংসতার প্রতিবাদে কে আই এন মানব কল্যাণ সংস্থার মানববন্ধন 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের হাকালুকি বাজারে কে আই এন মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও  ৬ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল ১১ অক্টোবর রোববার দুপুরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত  মানবন্ধনে ডঃ আব্দুল জলিলের সভাপতিত্ব ও সংস্থার
 সহ সাধারণ সম্পাদক মইন উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সায়েদ আলী, সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী, আবু সালাম, আব্দুল জলিল, তোফায়েল আহমেদ, সালমান আহমেদ আমির, পারভেজ মিয়া, আনোয়ার হুসেন জুয়েল প্রমুখ। 
মানববন্ধনে বক্তরা দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ এবং  ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও  ৬ দফা দাবি জানিয়ে বলেন,সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনা ন্যাক্কারজনক। বক্তারা ঘটনার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন  ধর্ষণকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে সিলেটের পবিত্র মাটিকে  কুলষিত করেছে তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ