শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ ডিসেম্বর ২০ ২০
৭:১২ অপরাহ্ণ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর আজীবন সদস্যের মৃত্যুতে দোয়া

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কার্যকরি কমিটির সদস্য, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির প্রেসিডেন্ট আজীবন সদস্য আলহাজ্ব এম এ আহাদ এবং আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তারের মৃত্যুতে শনিবার সকালে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ্ এর সভাপতিত্বে মাসিক সাধারণ সভার শেষ পর্যায়ে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আব্দুল বাছির। এর আগে বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার এবং সমাজসেবী আলহাজ্ব এম এ আহাদ সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কল্যাণে অনেক ভূমিকা রেখেছেন। আলহাজ্ব এম এ আহাদ ইউকে কমিটির প্রেসিডেন্ট থাকার কারণে ইউকে প্রবাসীদের এই হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে তহবিল গঠনে অনেক সহায়ক ভূমিকা পালন করেছেন। বক্তারা বলেন উক্ত প্রতিষ্ঠান ছাড়াও তারা সিলেট এর সমাজসেবামূলক উন্নয়ণে অবদান রেখেছেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কার্যকরি কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ছোবহানী চৌধুরী, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, ট্রেজারার জামিল আহমদ চৌধুরী, পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য প্রফেসর ডা. রেজাউল করিম, আব্দুল মালিক জাকা, ডা. হাবিবুল্লাহ সেলিম, হাসপাতালের পরিচালক ও সিইও কর্ণেল (অবঃ) শাহ আবিদুর রহমান এবং উপ-পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ