৯:০ ১ অপরাহ্ণ
হাসান মার্কেটে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সভা
বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন: অধ্যাপক জাকির হোস
সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝড়ে না পড়ে তার জন্য শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। সরকারের সেই সব সুযোগ সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোযোগী করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। তিনি শিক্ষাক্ষেত্রে হাসান মার্কেট শিক্ষা বৃত্তির আয়োজন করা ধন্যবাদ জানিয়ে ব্যবসার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
অধ্যাপক জাকির গতকাল ২০ মার্চ শনিবার রাতে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, হাসান মার্কেট দোকান মালিক রজত কান্তি গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক। হাফিজ মাহমুদুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রুকন ও মোঃ সাহেদ বকস, দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য শরীফ হোসেন, রিন্টু চক্রবর্তী। উপস্থিত ছিলেন আমিনুর রহমান খসরু, কামাল খান, আখতার হোসেন, শাহিন আহমদ শাহিন, সিরাজুল ইসলাম, শাহ মোঃ সাদেক প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন আরো বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ একি সুতয় গাথা। দেশের ইতিহাস লিখতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে লেখা যাবে না। মহান এই ব্যক্তি বঙ্গবন্ধুর অবদান দেশের জনগণ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি বঙ্গবন্ধুর ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর আহবান জানান।