শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ অক্টোবর ২০ ২০
৭:২৬ পূর্বাহ্ণ

জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির অভিষেক সম্পন্ন

জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৯ অক্টোবর শুক্রবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠান হয়। 

জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মেহেদী কাবুলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র সহ সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বে বৈশ্বিক করোনা মহামারির কারনে ব্যবসায় অনেক ক্ষতি সাধিত হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরাও এর বাহিরে নয়। দীর্ঘ কয়েক মাস যাবত করোনার এই প্রাদুর্ভাবের ফলে অনেক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। এরপর ব্যবসায়ী এখন ঘুরে দাঁড়িয়েছেন। ব্যবসায় ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরে আসছে। আমাদের প্রত্যাশা থাকবে ব্যবসায়ীরা নীতি নৈতিকার মধ্যে ব্যবসা পরিচালনা করবেন। তিনি বলেন, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতি পূর্বের কমিটি ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমি আশা করি বর্তমান কমিটির মাধ্যমেও জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ীরা উপকৃত হবেন। তাদের কর্মপরিধি আরো একধাপ এগিয়ে যাবে। পরিশেষে তিনি নব গঠিত জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতি সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। 
সাংবাদিক মবরুর আহমদ সাজুর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা চৌধুরী ইমু প্রমুখ। অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফখর উদ্দিন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ফারিহা জান্নাত ও শিল্পী আক্তার মীম প্রমুখ। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ