শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ অক্টোবর ২০ ২০
৩:১১ অপরাহ্ণ

বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট  কাউন্সিলের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট কাউন্সিলের আলোচনা সভা সন্ধ্যায় ৭টায় সিলেটের অভিজাত হোটেল গ্রান্ড নূর জাহান কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট কাউন্সিল এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ কামরান তালুকদার এর সঞ্চালনায় ও বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফখরুজ্জামান সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত বক্তব্য রাখেন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিনিধিগণ হেলাল উদ্দিন আহমদ, মো রফিকুল ইসলাম রনি, মো.আরিফুর রহমান, মো নাজমুল ইসলাম চৌধুরী, মো নজরুল ইসলাম, এম এ খান তারেক, আলতাফ হোসেন, মো আব্দুল মুমিত, মো গোলাম কিবরিয়া, মোছা ফারহানা বেগম হেনা, মো আলমগীর কবির সালেক, মো ফরহাদ আহমদ মাছুম, ছালেহ আহমেদ, গোলজার আহমদ, দেওয়ান মুক্তাদির গাজী, আসমাউল হাসনা খান, শারমিন কবির প্রমুখ।
বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট কাউন্সিল সিলেটের তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চায়। বিজনেস প্ল্যান, ব্যবসায়ী লাইসেন্স সংক্রান্ত ধারনা, মার্কেটিং এবং সেলস প্ল্যান অনলাইন, অফলাইন ও অন্যান্য, বিদেশী ফাইনেন্সিং, ব্যাংক লোন, ব্যবসায়ী পাইল প্রস্তুতিকরণ ইত্যাদি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ