বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২০ জানুয়ারী ২০ ২৪
৭:২৮ অপরাহ্ণ

প্রয়াগমহল পুরাতন জামে মসজিদে বিদায় অনুষ্টান
মানুষ কোরআন শিক্ষার প্রতি এগিয়ে আসতে পারলে সমাজ উপকৃত হবে: অধ্যক্ষ আবু জাফর নুমান

সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান বলেছেন, কোরআনের শিক্ষা সঠিক ভাবে অর্জন করতে পারলে ইহকাল ও পরকালে শান্তি আসবে। তাই সকলকে কোরআনের শিক্ষা অর্জনে এগিয়ে আসতে হবে।

তিনি শুক্রবার (১৯.০১.২০২৩) দারুল কেরাত মজদিয়া ফুলতলী ট্রাস্ট কতৃক বিশ্বনাথের প্রয়াগমহল পুরাতন জামে মসজিদ সপ্তাহিক কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রয়াগমহল পুরাতন জামে মসজিদ সপ্তাহিক কোরআন শিক্ষা কেন্দ্রের সভাপতি মাস্টার মো.সুরুজ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনি।


এতে আলোচনায় অংশ নেন প্রয়াগমহল পুরাতন জামে মসজিদ সপ্তাহিক কোরআন শিক্ষা কেন্দ্রের সহ সভাপতি সাংবাদিক মো.মুহিবুর রহমান, ইউনিয়ন ওয়ার্ড সদস্য বখতিয়ার আহমদ, প্রধান কারী মাওলানা কয়েছ আহমদ, নাজিম মো.সমসাদ আহমদ। প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান আরো বলেন,আদর্শ মানুষ হতে হলে মাতা পিতার প্রতি সম্মান বাড়াতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে। বিশেষ অতিথির বক্তব্যে আরশ আলী গনি বলেন, আমরা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

বিদায়ী আনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিস্ট মুরব্বী আইয়ব আলী খান, ইদ্রিস আলী, নিবার আলী, চমক আলী, আব্দুন নূর, গিয়াস উদ্দিন কাছা, ক্বারী ছোয়াব আলী, মাওলানা শহীদ আলী বাবুল, নূরল ইসলাম, জালাল আহমদ, নূরুল আমিন, মনির উদ্দিন, জমির আলী, আখলাকুর রহমান, আনোয়ার আলী, নুর আলী,সোনাহর আলী, বলাই মিয়া,সুন্দর আলী, কাওছার আহমদ, ছাঁদ মিয়া, আমির আলী, তাজ উদ্দিন, আখলুছ আলী, আবুল হাসান আজাদ, আরিফ আহমদ, আব্দুর রুপ,সফিক আলী,গোলাম রব্বানী ও দীল আহমদ প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পরুষ্কার বিতরন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ