শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২০ অক্টোবর ২০ ২২
১:০ ৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন মোঃ আব্দুল মন্নান

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে প্রশাসন বিভাগ-২ এর দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আব্দুল মন্নান। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখের এক আদেশে তাঁকে যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দিয়ে সিলেট অফিসে বহাল করা হয়।

মোঃ আব্দুল মন্নান ছুটিতে থাকায় ১০ অক্টোবর ২০২২ পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদান করেন। ১৭ অক্টোবর তাঁকে প্রশাসন বিভাগ -২ এ পদায়ন করা হয়। মোঃ আব্দুল মন্নান এর পৈত্রিক নিবাস সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তাঁর পিতার নাম ফাজিল মোহাম্মদ। সিলেট নগরীর শাহপরান এলাকার মনিপুরীপাড়ায় দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছেন।

পবিত্র হজ্জব্রত পালন ও চিকিৎসা কাজে তিনি একাধিকবার সৌদিআরব ও ভারত সফর করেছেন। তিনি ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করে তিন দশকের অধিক সময়ে সিলেট ও ময়মনসিংহ অফিসে বিভিন্ন শাখা বিভাগে কাজ করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ