বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৬ ফেব্রুয়ারী ২০ ২১
১২:০ ৯ পূর্বাহ্ণ

গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে বালাগঞ্জে কম্বল বিতরণ

যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর পক্ষ থেকে সিলেটের বালাগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুজগীপুর মোল্লাবাড়িতে ট্রাস্টের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর সিলেটের ভলান্টিয়ার ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কম্বল বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুজগীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাফিজ আব্দুর রহমান, ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস সালাম কালাম, তরুণ সমাজসেবী মো. আবদুস সহিদ, মিডিয়া কর্মী আব্দুল আজিজ জাফরান, শিক্ষক শেখ সায়েম, মিডিয়াকর্মী শেখ সাব্বির আহমদ প্রমুখ।

কম্বল বিতরণ কার্য্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতের প্রচন্ডতা থেকে রক্ষায় কম্বল প্রদানের মাধ্যমে দেশের মানুষের প্রতি প্রবাসীদের ভালোবাসা ফুটে উঠেছে। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, দেশের মানুষের সুখে-দুঃখে প্রবাসীরা অনন্য অবদান রাখছেন। উল্লেখ্য গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর পক্ষ থেকে সিলেট সদর উপজেলা, কানাইঘাট, বালাগঞ্জসহ দেশের আরো কয়েকটি জেলায় প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ