সোমবার, মে ৪, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
২৮ সেপ্টেম্বর ২০ ২১
৫:৪৮ অপরাহ্ণ

মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ডিবি

মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহীমকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে জানা যায়নি। ডিসি ফারুক বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ