মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১০ আগস্ট ২০ ২১
১১:০ ৭ অপরাহ্ণ

দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু

দেশে একদিনে করোনায় আরও ২৬৪ জনের মৃতু্যু হয়েছে। এটা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে চলতি মাসের ৫ই আগস্টেও মৃত্যুর একই সংখ্যা ছিল। নতুন মৃত্যু নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ১৬১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯০৩ জন এবং এখন পর্যন্ত ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৭০৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ এবং ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ৮২ লাখ ১২ হাজার ৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৫৪ জন এবং নারী ১১০ জন। তাদের নিয়ে দেশে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ৩৮৪ জন এবং নারী মারা গেলেন ৭ হাজার ৭৭৭ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ১ জন।

মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯২ জন, চট্টগ্রাম বিভাগের ৬০ জন, রাজশাহী বিভাগের ২৫ জন, খুলনা বিভাগের ২৭ জন, বরিশাল বিভাগের ১১ জন, সিলেট বিভাগের ১৭ জন, রংপুর বিভাগের ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৯২ জন, বেসরকারি হাসপাতালে ৬২ জন এবং বাসায় ১০ জন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ