সোমবার, মে ৪, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১৮ অক্টোবর ২০ ২১
৩:১৪ অপরাহ্ণ

সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট
রংপুরের মাঝিপাড়ার প্রায় ২০টি বাড়িতে আগুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার প্রায় ২০টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। ফেসবুকে ধর্মকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে গত রাত ১০টার দিকে এসব বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রংপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক ফেসবুকে ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দিয়েছেন- এমন গুজবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উত্তেজিত কিছু লোক প্রায় ২০টি বাড়িঘরে আগুন দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পায় তারা।

এরপর পীরগঞ্জ থেকে দুটি, মিঠাপুকুর থেকে দুটি ও রংপুর থেকে একটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ