মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
৯ আগস্ট ২০ ২১
১০ :৫৮ অপরাহ্ণ

বুধবার থেকে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন চলবে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বুধবার (১১ আগস্ট) হতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও বলা হয়, অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ