বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২ ফেব্রুয়ারী ২০ ২১
৫:৪৪ অপরাহ্ণ

ইমজার নতুন সভাপতি বাপ্পা, সাধারণ সম্পাদক আনিস, কোষাধ্যক্ষ নিরানন্দ

উৎসবমুখর পরিবেশে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট’র ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

গতকাল রাতে ইমজা কার্যালয়ে সাধারণ সভা ও কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিলে সভাপতি পদে দেশ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী কে ও এনটিভির ক্যামেরা পার্সন আনিস রহমান কে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিন হন যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল।

নব-নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ- সভাপতি মঈন উদ্দিন মনজু (চ্যানেল এস ইউকে), শফিকুর রহমান (বাংলাদেশ বেতার) সহ-সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাস শ্যামল (এসএটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল রাসেল (যমুনা টিভি) ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাসান শিকদার সেলিম (ডিবিসি নিউজ) তথ্য ও প্রযুক্তি সম্পাদক মধাব কর্মাকার ( ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), পাঠাগার সম্পাদক সুর্বণা হামিদ (চ্যানেল আই) কার্যনির্বাহী সদস্য- কামকামুর রাজ্জাক রুনু (আরটিভি) মঈনুল হক বুলবুল (এনটিভি) ও লিটন চৌধুরী (চ্যানেল এস ইউকে)।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন এসসিএস’র পরিচালক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল ও সম্মেলিত নাঠ্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু। কাউন্সিলের পূর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ইমজা’র বিদায়ী সাধারণ সম্পাদক সজল ছত্রী ও আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ গোপাল বর্ধণ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ