বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
৬ ফেব্রুয়ারী ২০ ২১
১২:২৩ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জে জাতীয় ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখা কমিটি গঠন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ৬ নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে । গত বৃহস্পতিবার (৪জানুয়ারি) বাদ এশা ঢাকাদক্ষিণ বাজার বায়তুলমামোর জামে মসজিদে ইমাম ও স্থানীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে মাওলানা আ: হান্নান কে সভাপতি ও মাওলানা আ: হামিদকে সাধারণ সম্পাদক করে ২০২১-২০২৩ ইং সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি ও একটি উপদেষ্ঠা কমিটি গঠন করা হয় ।

কমিটির উপদেষ্টা সদস্যরা হলেন হা: মাওলানা আং সাত্তার, হা: মাওলানা জামাল আহমদ, মাওলানা খায়রুল আমিন মাহমুদী, মাওলানা মিছবাহ উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম ।

কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি পদে মাওলানা আং হামিদ, সাধারন সম্পাদক পদে মাওলানা মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা শেখ আফজাল হুসাইন, অর্থ সম্পাদক পদে হা: ইশফাকুর রহমান, প্রচার সম্পাদক পদে মুফতি আদনান সুলতান, দফতর সম্পাদক পদে মাওলানা ইব্রাহিম, শিক্ষা-সাহিত্য ও গবেষণা সম্পাদক পদে মাওলানা শেখ আব্দুল্লাহ উসামা, সমাজসেবা সম্পাদক পদে মাওলানা জামাল আহমদ নির্বাচিত হন।

সদস্য পদে জাকির আহমদ, মাওলানা হেলাল আহমদ, হা: সাইফুল ইসলাম, মো: কাওছার আহমদ, নিজাম উদ্দিন, আং কাইয়ূম, গুলজার আহমদ,আব্দুল্লাহ আল মামুন, বেলাল আহমদ,মতিউর রহমান প্রমুখ । উক্ত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে গোলাপগঞ্জ উপজেলা মসজিদের ইমাম ও গোলাপগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আং মতিন সাহেব এবং বিশেষ নির্বাচন কমিশনার হিসেবে সাধারন সম্পাদক হা: মাও: এনামুল হক সাহেবের তত্ত্বাবধানে কমিটি ঘোষনা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ