মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১২ মে ২০ ২১
৭:৫৮ অপরাহ্ণ

মিতু হত্যাকাণ্ড: স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল ৫ দিনের রিমান্ডে

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা ৩ টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করতে পিবিআই সাত দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাবুলের আইনজীবী আরিফুর রহমান বলেন, পুলিশ যথাযথ তদন্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এখন উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায়বিচার পাব।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ