মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১২ মে ২০ ২১
৭:৪০ অপরাহ্ণ

আরও ১৫ দিনের রিমান্ডে মাওলানা মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণসহ পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ভার্চ্যুয়াল কোর্টে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এই রিমান্ড মঞ্জুর করেন।

ভার্চ্যুয়ালি রিমান্ড শুনানিতে কাশিমপুর কারাগার থেকে আসামি মামুনুল হক অংশ নেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, মামুনুল হককে ধর্ষণসহ পৃথক পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট ৩৮ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে তিন দিন করে পাঁচ মামলায় মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ