৮:২৫ অপরাহ্ণ
আলোচিত হাসান আলী হত্যা মামলায়
গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আলোচিত হাসান আলী হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবুসহ ৮ জনকে আমৃত্যু কারাদন্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। এই মামলায় অপর ৭ জনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
হত্যা মামলার দীর্ঘ ২২ বছর পর আজ দুপুরে ১৪ জন আসামির উপস্থিতিতে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবু, আব্দুর রউফ, জালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক, মিজানুর রহমান ও গাওরা তালেব।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ি আদর্শ ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ২২শে আগস্ট দন্ডপ্রাপ্ত আসামিরা একই উপজেলার আমবাড়ি গ্রামের মমিন উদ্দিনের ছেলে হাসান আলীকে হত্যা করে।
এ ঘটনায় নিহত হাসান আলীর ভাই আবুল কাশেম বাদী হয়ে ১৯৯৯ সালের ২৪শে আগস্ট পলাশবাড়ি থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০০ সালের ৩১শে মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পলাশবাড়ি থানা পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. ফারুক আহমেদ প্রিন্স বলেন, চলতি বছরের ৩রা মার্চ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।।