জাতীয় ডেস্ক::
১১:৩৭ অপরাহ্ণ
দেশে করোনায় আরও ২২৬ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ২৩৬ জন
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ২৭৮ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২ হাজার ২৩৬ জন শনাক্ত হয়েছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৯৫ জন এবং এখন পর্যন্ত ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৬০৪টি নমুনা সংগ্রহ এবং ৪৪ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৭১ লাখ ৪৪ হাজার ৪২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।
এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট শনাক্তের ৪২ দশমিক ৭৭ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৭৪ জন। শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৩৪ জন। এই বিভাগে শনাক্তের হার ২৪ দশমিক ৮৩ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২৩ দশমিক ৩০ শতাংশ। মারা গেছে ৪২ জন।
ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১০ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪৯৮ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৩৫ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ৪২ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৭ জন। শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ২৪ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৯ জন। শনাক্তের হার ২০ দশমিক ৭৭ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১৩ জন। শনাক্তের সংখ্যা ৫১১ জন। শনাক্তের হার ২৬ দশমিক শূন্য ৩ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৫২ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৯ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৮৪ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ৬ জন। শনাক্তের সংখ্যা ৫০০ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ৪৯ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ৫ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৫৩৮ জন। শনাক্তের হার ৪৩ দশমিক ৪৯ শতাংশ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ