সোমবার, মে ৪, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
১৪ নভেম্বর ২০ ২১
৮:১১ অপরাহ্ণ

সিসিইউতে নেয়া হয়েছে খালেদা জিয়াকে

কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন মানবজমিনকে এ তথ্য জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

চিকিৎসার ফলোআপের জন্য গতকাল শনিবার বিকালে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালটির ব্লক ‘বি’-এর সাত হাজার ২০৫ নম্বর কেবিনে ভর্তি দেয়া হয়।

এর আগে জ্বরে আক্রান্ত হলে, গত ১২ই অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৭ই নভেম্বর সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগে করোনায় আক্রান্ত হলে ২৭শে এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ