মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
২ মার্চ ২০ ২১
৮:৪৩ অপরাহ্ণ

দেশে করোনায় প্রাণ গেল ৭ জনের, নতুন শনাক্ত ৫১৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪২৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫১৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় ৮৯৪ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ২১৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫২৩টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪০ লাখ ৭২ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ