মঙ্গলবার, মে ৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
৭ মার্চ ২০ ২১
৯:০ ০ অপরাহ্ণ

দেশে একদিনে করোনায় আরো ১১ জনের মৃত্যু, শনাক্ত ৬০৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৬২জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬০৬ জন। মোট শনাক্ত ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় ১০৩৭ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৪টি নমুনা সংগ্রহ এবং ১৪হাজার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ

খন পর্যন্ত ৪১ লাখ ৪৬ হাজার ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৩০ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ