সোমবার, মে ৪, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
২২ ফেব্রুয়ারী ২০ ২২
১০ :১২ অপরাহ্ণ

দুবাইগামী যাত্রীদের বিমানবন্দরে করোনা টেস্ট লাগবে না
সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ইউএইগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পিসিআর টেস্টে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ