জাতীয় ডেস্ক::
৭:৩১ অপরাহ্ণ
ভূমধ্যসাগর থেকে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার
ভূমধ্যসাগর থেকে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে লিবিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস রোববার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার পৃথক দুটি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্টগার্ড। এ অভিযানে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হন। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।
লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র বলেন, তাদের দুটি উদ্ধারকারী জাহাজ এ অভিযানে অংশ নেয়। রাবারের তৈরি ডিঙিতে ওই অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন বলে লিবিয়ার কর্তৃপক্ষ জানায়।
লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের মুখপাত্র আরও জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়ার ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধবিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
লিবিয়া অবজারভার জানায়, চলতি বছর দেশটির কোস্টগার্ড সমুদ্র থেকে ৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে বলে সম্প্রতি জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত ভূমধ্যসাগরে ৮১৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ