১০ :২৬ অপরাহ্ণ
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট আ’লীগ নেতা তপন মিত্র সংবর্ধিত
সিলেট মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মানবাধিকার কর্মী তপন মিত্র এর সম্মানে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নগরীর আম্বরখানাস্থ ইস্টার্ণ প্লাজার ৩য় তলায় অবস্থিত সংস্থার বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি আওয়ামীলীগ নেতা তপন মিত্র বলেন, বঙ্গবন্ধুর মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। প্রধনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার লাখো গৃহহীন মানুষকে মুজিববর্ষে ঘর-জমি উপহার দিয়ে দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছেন।
সেজন্য আগামীদের চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধুর সৈনিকদের প্রস্তুত থাকতে হবে। সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী তুহিন আহমদ, মানবাধিকার কর্মী সালমা আলী, সাকিব খান, রত্না বেগম, আব্দুস সামাদ, খালেদা বেগম, তাতীলীগ নেতা রুহেল চৌধুরী, আমরা সিলটি সংগঠনের নেতা নিয়াজ খান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আওয়ামীলীগ নেতা তপন মিত্রকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।